পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কোন্ পথে অভয়ার বিচার? - অর্ক পুরোহিতের প্রতিবেদন

ছবি
রাজনীতিকে যদি স্টান্টনির্ভর গতিবিধিমাত্র হিসেবে ধরে নেওয়া হয়, তবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়  তাঁর সমালোচক-নিন্দুকদের প্রতি মুহূর্তেই দ্বিধাগ্রস্ত করে তুলতে পারেন। যে বিষয়ে ন্যায়ের দাবী সম্পূর্ণ অসংশয়ে উত্থাপন করা‌ যায়, সেখানেও মাননীয়া‌র চমকপ্রদ অবস্থান প্রতিবাদীদের মধ্যে মতপার্থক্যের সূক্ষ্ম দেয়াল গড়ে তুলতে পারে, বা তাদের আশু লক্ষ্যকে গুলিয়ে দিতে পারে সহজেই। এই সংক্রান্ত অভূতপূর্ব দক্ষতা মাননীয়াকে নিরঙ্কুশ ক্ষমতার আস্বাদ ও দীর্ঘ বাম-শাসিত এক রাজ্যের সফল মুখ্যমন্ত্রীত্বে প্রতিষ্ঠা দিয়েছে। সংসদীয় বামপন্থার ভগ্নশেষের ওপর তিনি তাঁর দক্ষিণপন্থী রাজনীতির বনিয়াদ গড়ে তুলেছেন,  গণরাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছেন ব্যক্তিগত ক্যারিশমায়, ম্যাজিকে!   কিন্তু শুধুই কী ব্যক্তি? আন্দোলনকারীদের লড়াই কী এই ব্যক্তি মমতার বিরুদ্ধে? মাননীয়া নিজে এ প্রশ্নের উত্তর বিলক্ষণ জানেন বলেই হয়তো কখনও   বাংলাদেশের অভ্যুত্থান তাঁর ভাষ্যে স্থান করে নেয়, আবার কখনও উঠে আসে সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে আন্দোলন-অনশনের প্রসঙ্গ। আসলে তিনি জানেন নবীন চিকিৎসকদের লড়াই শুধুমাত্র একজন ব্যর্থ প্রশাসক বা মুখ্যমন্ত্র...