পোস্টগুলি

আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

।।প্রসঙ্গ ক্ষুদিরাম।। শুভদীপ ভট্টাচার্য্য

ছবি
 ' ওরা আকাশে জাগাত ঝড়'।সেই উত্তাল ঝড়-ঝঞ্ঝার কোনো এক 'আঁধি' ক্ষুদিরাম।ক্ষুদের বিনিময়ে কেনা,তাই নাম ক্ষুদি।মা নেই, দিদিই মা, মানুষ করলেন বুকে করে।তারপর সারাদেশের একজন হয়ে জাতির দুঃখ ঘোঁচাতে দামাল ছেলের একদিন সহসা বিপ্লবী হয়ে ওঠা।দেশের সীমানা জুড়ে নবজাতিত্ব গড়ে ওঠার অঙ্কুরেই সে চেতনার সংহতি আরো দৃঢ় হয়ে ওঠে যে নামে, সে নাম 'শহীদ ক্ষুদিরাম'। কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড।১৯০৭ সালে তারই আদেশে কারাদন্ডে দন্ডিত হন বিপিনচন্দ্র পাল।সুশীল সেনের উপর তারই নির্দেশে চলে জনসমক্ষে নির্মম বেত্রাঘাত।যুগান্তর, বন্দেমাতরম পত্রিকার সম্পাদকদের কপালে অশেষ লাঞ্ছনার নিয়তি এঁকে দেন কিংসফোর্ড। নিজের দেশকে ভালোবাসার পদ্ধতি ও কানুন শিখিয়েছিলেন শাসকোচিত উপায়েই। তবু ছকভাঙা জীবনের কাহিনীই একদিন হয়ে যায় ইতিহাস।সাম্রাজ্যবাদী অত্যাচারের চরম প্রতিভূ এই কিংসফোর্ডকে শেষমেশ বিচারালয়ে হাজির করল বিপ্লবী আদালত।গোপন বিচারে রায় হল মৃত্যুদন্ডের।কথিত যে সেই এজলাসের বিচারপতি, রায়দাতা ছিলেন শ্রীঅরবিন্দ, চারু দত্ত ও সুবোধ মল্লিক।  বইয়ের মধ্যে বোমা পাঠিয়ে শাস্তিদানের প্রথম প্রচেষ্টা ভেস্তে গেল...