পোস্টগুলি

জানুয়ারি, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

।।রামলালার মন্দিরপ্রতিষ্ঠা: একটি দর্শন প্রতিক্রিয়া/অর্ক পুরোহিত।।

ছবি
অতএব ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি ভোট রামের নামে হবে। বেশি সময় হাতে নেই, তাই প্রাণ প্রতিষ্ঠার অনতিপরেই শ্রীভগবান বুঝি সোজা দাঁড়িপাল্লায় চড়ে বসতে বাধ্য হবেন। কেননা রামলালার দরবারে সব কাজ চুকিয়ে প্রধানসেবক নমো এতক্ষণে বিকেলের জনসভার বক্তব্য গুছিয়ে নিচ্ছেন। অযোধ্যার ময়দানে সেই সভা দিয়েই শুরু হবে ভাজপার নির্বাচনী অভিযান। সে নির্বাচন উপলক্ষ্যে সমস্ত ফ্লাডগেট খুলে যাবে, লপ্তে লপ্তে টাকা উড়বে আর উড়ন্ত টাকার সেই ঘূর্ণির মধ্যে দাঁড়িপাল্লায় শ্রীভগবান নিথর, নিস্পন্দ হয়ে বসে থাকবেন। ভাজপা মনোভাবাপন্নেরা হয়তো এর মধ্যে অপরাধ কিছু নাও দেখতে পারেন। বিশেষ করে পুরীর শঙ্করাচার্যের তির্যক মন্তব্যের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর যেখানে কিছুদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন যে নতুন ভারতে ধর্মকে কোনভাবেই রাজনীতি থেকে পৃথক করা যাবেনা, তখন এব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা সম্ভব। সুতরাং ধর্মকে এখন মূলত রাজনীতির হাত ধরেই আপন মহিমা স্থাপন ও প্রচার করতে হবে। রামলালার যে এ কেমন কর্তৃত্বমুক্ত অভিষেক, হিন্দুত্বের প্রবক্তারাই সম্ভবত তার যথাযথ ব্যাখ্যা দিতে পারবেন! হয়তো তারা বলবেন এসবকি...